Poem

আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ কবিতা | কবিতা আদর্শ ছেলে | Kobita Adorsho cele Kusumkumari Das

   
   

       

    আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ কবিতা  

    কবিতা আদর্শ ছেলে  

    Kobita Adorsho cele Kusumkumari Das

    আদর্শ ছেলে 

    কুসুমকুমারী দাশ 

    আমাদের দেশে হবে সেই ছেলে কবে 

    কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? 

    মুখে হাসি , বুকে বল তেজে ভরা মন 

    ‘ মানুষ হইতে হবে’- এই তার পণ , 

    বিপদ আসিলে কাছে হও আগুয়ান , 

    নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ? 

    হাত , পা সবারি আছে মিছে কেন ভয় , 

    চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ? 

    সে ছেলে কে চায় বল কথায় – কথায় , 

    আসে যার । জল মাথা ঘুরে যায় । 

    সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ 

    ‘ মানুষ হইতে হবে মানুষ যখন । 

    কৃষকের শিশু কিংবা রাজার কুমার 

    সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার , 

    হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান 

    তােমরা মানুষ হলে দেশের কল্যাণ ।

    Tag: আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ কবিতা,  কবিতা আদর্শ ছেলে,  Kobita Adorsho cele Kusumkumari Das, কুসুমকুমারী দাশের কবিতা আদর্শ ছেলে 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button