Poem

ঘুড়ি আবুল হোসেন কবিতা | কবিতা ঘুড়ি | Kobita Guri Abul Hosen

   
   

       

    ঘুড়ি আবুল হোসেন কবিতা  

    কবিতা ঘুড়ি  

    Kobita Guri Abul Hosen 

    ঘুড়ি কবিতা আবুল হোসেন

    ঘুড়ি 

    আবুল হােসেন 

    ঘুড়িরা উড়িছে বন মাথায় । 

    হলুদে সবুজে মন মাতায় । 

    গােধূলির ঝিকিমিকি আলােয় 

    লাল – সাদা আর নীল কালােয় 

    ঘুড়িরা উড়িছে হালকা বায় । 

    ঘুড়িরা উড়িছে হালকা বায় , 

    একটু পড়িলে টান সুতায় 

    আকাশে ঘুড়িরা হোঁচট খায় । 

    সামলে তখন রাখা যে দায় , 

    উঠিছে নামিছে টালমাটাল । 

    ভারি যে কঠিন ঘুড়ির চাল । 

    ভারি যে কঠিন ঘুড়ির চাল , 

    সাধ্যি কি চিল পায় নাগাল ! 

    পাঁচ লেগে ঘুড়ি কেটে পালায় 

    আকাশের কোথা কোন কোণায় । 

    ঘুড়িরা পড়িছে হাতেতে কার , 

    খবর রেখেছে কেউ কি তার ?

    Tag: ঘুড়ি আবুল হোসেন কবিতা,  কবিতা ঘুড়ি,  Kobita Guri Abul Hosen, ঘুড়ি কবিতা আবুল হোসেন

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button