Poem

শব্দদূষণ সুকুমার বড়ুয়া কবিতা | কবিতা শব্দদূষণ | Kobita Shobdodushon Sukumar Boruya

   
   

       

    শব্দদূষণ সুকুমার বড়ুয়া কবিতা  

    কবিতা শব্দদূষণ  

    Kobita Shobdodushon Sukumar Boruya

    শব্দদূষণ 

    সুকুমার বড়ুয়া 

    গরু ডাকে হাঁস ডাকে – ডাকে কবুতর 

    গাছে ডাকে শত পাখি সারা দিনভর । 

    মােরগের ডাক শুনি প্রতিদিন ভােরে 

    নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে । 

    দোয়েল চড়ুই মিলে কিচির মিচির 

    গান শুনি ঘুঘু আর টুনটুনিটির । 

    শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে 

    ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে । 

    সিডি চলে টিভি চলে , বাজে টেলিফোন 

    দরজায় বেল বাজে , কান পেতে শোন । 

    গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে 

    ছোটদের হইচই ইশকুল মাঠে । 

    পল্লির সেই সুরে ভরে যায় মন 

    শহুরে জীবন জ্বালা – শব্দদূষণ ।

    Tag: শব্দদূষণ সুকুমার বড়ুয়া কবিতা,  কবিতা শব্দদূষণ, Kobita Shobdodushon Sukumar Boruya

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button