All Result And Routine

২৬ থেকে ২৮ নভেম্বর এইচএসসি ফলাফল প্রকাশ

 

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ জানা গেছে। আজ ৩১ অক্টোবর মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সকালে সাংবাদিকদের বলেন নভেম্বর মাসের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশিত হতে পারে। এবারের এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়ে প্রায় দেড় মাস চলছিল। জানা গেছে পরীক্ষার খাতা দেখা প্রায় পর্যায়ে। অনুমতি পেলেই ফল প্রকাশ করা হবে।

এই বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীনে শুরু থেকেই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেন প্রথমদিনের পরীক্ষায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্য বোর্ডগুলোর পরীক্ষা স্থগিত করা হয়।

১০ দিন পর ২৭ আগস্ট থেকে বাকি বোর্ডগুলোর পরীক্ষা শুরু হয়। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button