Notice

১১ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত

 

আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তবে কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে।”

স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন সময়সূচি করা হবে কি না, জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার জানান, “ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি। এটা নিয়ে আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button