Poem

মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল কবিতা | কবিতা মোদের বাংলা ভাষা | Kobita Moder Bangla Vasa Sufiya kamal

মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল কবিতা  

কবিতা মোদের বাংলা ভাষা  

Kobita Moder Bangla Vasa Sufiya kamal

মােদের বাংলা ভাষা 

সুফিয়া কামাল 

মোদের দেশের সরল মানুষ 

              কামার কুমার জেলে চাষা 

তাদের তরে সহজ হবে । 

            মােদের বাংলা ভাষা । 

বিদেশ হতে বিজাতীয় 

           নানান কথার ছড়াছড়ি 

আর কতকাল দেশের মানুষ 

         থাকবে বল সহ্য করি । 

যারা আছেন সামনে আজও 

             গুণী , জ্ঞানী , মনীষীরা 

আমার দেশের সব মানুষের । 

              এই বেদন বুঝুন তারা ।

ভাষার তরে প্রাণ দিল যে 

              কত মায়ের কোলের ছেলে 

তাদের রক্ত – পিছল পথে 

              এবার যেন মুক্তি মেলে । 

সহজ সরল বাংলা ভাষা  

            সব মানুষের মিটাক আশা ।

Tag: মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল কবিতা,  কবিতা মোদের বাংলা ভাষা,  Kobita Moder Bangla Vasa Sufiya kamal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button