Poem

ফেব্রুয়ারির গান লুৎফার রহমান রিটন কবিতা | কবিতা ফেব্রুয়ারির গান | Kobita February Gan Lutfar Rahman Riton

   
   

       

    ফেব্রুয়ারির গান লুৎফার রহমান রিটন কবিতা  

    কবিতা ফেব্রুয়ারির গান  

    Kobita February Gan Lutfar Rahman Riton

    ফেব্রুয়ারির কবিতা

    ফেব্রুয়ারির গান 

    লুৎফার রহমান রিটন 

    দোয়েল কোয়েল ময়না কোকিল 

    সবার কাছে গান 

    পাখির গানে পাখির সুরে 

    মুগ্ধ সবার প্রাণ । 

    সাগর নদীর উর্মিমালার 

    মন ভােলানাে সুর 

    নদী হচ্ছে স্রোতস্বিনী 

    সাগর সমুদ্দুর । 

    ছড়ায় পাহাড় সুরের বাহার 

    ঝরনা – প্রকৃতিতে 

    বাতাসে তার প্রতিধ্বনি

    গ্রীষ্ম – বর্ষা – শীতে ।

    গাছের গানে মুগ্ধ পাতা 

    মুগ্ধ স্বর্ণলতা 

    ছন্দ – সুরে ফুলের সাথে 

    প্রজাপতির কথা ।

    ফুল পাখি নই , নইকো পাহাড় 

    ঝরনা সাগর নই 

    মায়ের মুখের মধুর ভাষায় 

    মনের কথা কই । 

    বাংলা আমার মায়ের ভাষা 

    শহিদ ছেলের দান 

    আমার ভাইয়ের রক্তে লেখা 

    ফেব্রুয়ারির গান ।

    Tag: ফেব্রুয়ারির গান লুৎফার রহমান রিটন কবিতা,  কবিতা ফেব্রুয়ারির গান,  Kobita February Gan Lutfar Rahman Riton, ফেব্রুয়ারির কবিতা 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button