Islamic Article

ফজরের নামাজের নিয়ত আরবি, বাংলা,উচ্চারণ অর্থসহ

আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি তোমাদের এই পোস্টে ফজর নামাজ চার রাকাতের নিয়ত আরবি বাংলা উচ্চারণ অর্থসহ শেয়ার করবো । তোমাদের যাদের নিয়ত জানা নেই আসা করি তোমাদের উপকারে আসবে । 

   
   

       

      

    ফজরের নামাজ কয় রাকাত

    উত্তরঃ-ফজর নামাজ চার রাকাত

     ১. দুই-রাক’আত সুন্নত।

     ২. দুই-রাক’আত ফরজ।

     ফজরের দুই-রাক’আত সুন্নত নামাজের নিয়ত আরবি,বাংলা,উচ্চারণ অর্থসহ

      আরবি-উচ্চারন

     نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ سُنَّةُ رَسُوْلُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-

      বাংলা-উচ্চারন

     নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকা’আতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাছুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

      বাংলা অর্থ

     ফজরের দুই-রাক’আত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

    ফরজরের দুই-রাক’আত ফরজ নামাজের নিয়ত আরবি বাংলা উচ্চারণ অর্থসহ

      আরবি-উচ্চারন

     نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-

     বাংলা-উচ্চারন

     নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকা’আতাই সালাতিল ফাজরে ফারযুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

     বিঃদ্রঃ-ঈমামের পিছনে পড়লে ফারদীল্লা-হি তাআ’লা বলার পরে ইকতাদাইতু বিহা-যাল ইমাম বলবে।

     বাংলা অর্থ

     ফজরের দুই-রাক’আত ফরয নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

      ফজর নামাজের তাসবিহ

     উচ্চারণঃ হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।

      অর্থঃ তিনি চির জীবত ও চিরস্থায়ী।

      বি.দ্রঃ- ফজর নামাজের শেষে ১০০ বার পাঠ করার তাসাবীহ্‌।

    ফজরে নামাজের সময়-সূচী

     ফজরঃ-পাখি ডাকা ভোরে কিছুটা আঁধার থাকতেই অর্থাৎ সকালের আভা ছড়িয়ে পড়ার আগেই এই নামাজ আদায় করে নেয়া ভাল। তবে এই ক্ষেত্রে বিশেষে প্রয়োজনে সূর্যের উদীয়মান প্রথম অংশ পূর্ব দিগন্ত রেখা অতিক্রম করার আগ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করে নেয়া যেতে পারে। সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষেধ।

    Tag:ফজর নামাজের নিয়ত আরবি, বাংলা,উচ্চারণ অর্থসহ, ফজরের নামাজ কয় রাকাত,ফরজরের দুই-রাক’আত ফরজ নামাজের নিয়ত আরবি বাংলা উচ্চারণ অর্থসহ,ফজরের দুই-রাক’আত সুন্নত নামাজের নিয়ত আরবি,বাংলা,উচ্চারণ অর্থসহ

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button