All Result And Routine

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬ | Hsc Exam Routine 2024 PDF Download

 

আসছালামু আলাইকুম সম্মানিত এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬ প্রকাশিত হয়েছে। আগামী ৩০ জুন বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং ১১ আগস্ট তোমাদের পরীক্ষা শেষ হবে। তারপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। আসুন জেনে নেই এবারের এইচএসসি পরীক্ষার সময়সূচি ২০২৬। 

    এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬ 

    এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬

    এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬

    বিশেষ নির্দেশনাবলি

    ১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

    ২। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ৩। * ৩০ নম্বররের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

    * ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৭ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৭ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

    * পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

    (ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

    সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।

    সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।

    সকাল ১০.৩০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

    (২৭ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৭মি.)

    (খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

    দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।

    দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।

    দুপুর ০২.৩০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

    (২৭ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২.২৭মি.)

    ৪। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

    ৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।

    ৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

    ৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

    ৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

    ৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

    ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

    ১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

    Hsc Exam Routine 2024 PDF

    Click Here To Download 

    Tag:এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬ (বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় বিভাগ),এইচএসসি/Hsc রুটিন ২০২৬ সময়সূচি,  Hsc Exam Routine

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button