Poem

মেলা আহসান হাবীব কবিতা | কবিতা মেলা | Kobita Mela Ahsan Habib

   
   

       

    মেলা আহসান হাবীব কবিতা  

    কবিতা মেলা  

    Kobita Mela Ahsan Habib

    মেলা 

    আহসান হাবীব 

    ফুলের মেলা পাখির মেলা 

    আকাশ জুড়ে তারার মেলা 

    রোজ সকালে অঙ্কের মেলা 

    সাত সাগরে ঢেউয়ের মেলা । 

    আর এক মেলা জগৎ জুড়ে 

    ভাইরা মিলে বােনরা মিলে 

    রং কুড়িয়ে বেড়ায় তারা 

    নীল আকাশের অপর নীলে 

    ফুলের বুকে সুবাস যতাে বুকে – মুখে নেয় মেখে তাই 

    পাখির কলকন্ঠ থেকে 

    সুর তুলে নেয় তারা সবাই । 

    রাতে পথে পাড়ি যখন , 

    তারার অবাক দীপ জ্বেলে দেয় । 

    রোজ সকালের আকাশ পথে 

    আলাের পাখি দেয় ছেড়ে দেয় । 

    সাত সাগরের বুক থেকে নেয় 

    ঢেউ তুলে নেয় ভালােবাসার । 

    জগৎ জুড়ে যায় দিয়ে , 

    যায় ছড়িয়ে আলাে আশায় । 

    ভালােবাসার এই যে মেলা 

    এই যে মেলা ভাই – এর বোনের , 

    এই যে হাসি এই যে খুশি 

    এই যে প্রীতি লক্ষ মনের 

    কটি সবুজ ভাই – বােনদের 

    আপনি পড়া এই যে মেলা , 

    এই মেলাঁতে নিত্য চলে 

    আপন মনে একটি খেলা । 

    সারা বেলাই সেই এক খেলা 

    গড়বে নতুন একটি বাগান , 

    অনেক ফুল আর অনেক পাখি 

    সব পাখিদের আলাদা পান 

    তার মাঝেই একটি সুরে । 

    সবারই সুর বায় মিলিয়ে 

    এক দুনিয়া এক মানুষের 

    স্বপ্ন তারা যায় বিলিয়ে ।

    Tag: মেলা আহসান হাবীব কবিতা,  কবিতা মেলা,  Kobita Mela Ahsan Habib

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button