Poem

শ্রাবণে সুকুমার রায় কবিতা | কবিতা শ্রাবণে | Kobita Srabone Sukumar Ray

   
   

       

    শ্রাবণে সুকুমার রায় কবিতা  

    কবিতা শ্রাবণে  

    Kobita Srabone Sukumar Ray

    শ্রাবণে 

    সুকুমার রায় 

    জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত – 

    অফুরান নামলায় বাদলের ধারাপাত । 

    আকাশের মুখ ঢাকা , ধোয়ামাখা চারিধার , 

    পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার । 

    ম্লান করে গাছপালা প্রাণখােলা বরষায় , 

    নদীনালা ঘােলাজল ভরে উঠে ভরসায় । 

    উৎসব ঘনঘাের উন্মাদ শ্রাবণের 

    শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের । 

    জলেজলে জলময় দশদিক টলমল , 

    অবিরাম একই গান , ঢালাে জল , ঢালাে জল । 

    ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের , 

    ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের । 

    শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক , 

    ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ ।

    Tag: শ্রাবণে সুকুমার রায় কবিতা,  কবিতা শ্রাবণে,  Kobita Srabone Sukumar Ray

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button