Poem

সুখ কামিনী রায় কবিতা | কবিতা সুখ | Kobita Shuk Kamini Roy

   
   

       

    সুখ কামিনী রায় কবিতা  

    কবিতা সুখ  

    Kobita Shuk Kamini Roy

    সুখ কবিতা কামিনী রায়

    সুখ 

    কামিনী রায় 

    নাই কিরে সুখ ? নাই কিরে সুখ ?- 

    এ ধরা কি শুধু বিষাদময় ? 

    যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে 

    কেবলি কি নর জনম লয় ? 

    বল ছিন্ন বীণে , বল উচ্চৈঃস্বরে , 

    না , না, না, মানবের তরে 

    আছে উচ্চ লক্ষ্য , সুখ উচ্চতর 

    সৃজিলা বিধি কাঁদাতে নরে। 

    কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া 

    সমর – অঙ্গন সংসার এই , 

    যাও বীরবেশে র গিয়া রণ ; 

    যে জিনিবে সুখ লভিবে সে – ই । 

    পরের কারণে স্বার্থ দিয়া বলি 

    এ জীবন মন সকলি দাও , 

    তার মতাে সুখ কোথাও কি আছে ? 

    আপনার কথা ভুলিয়া যাও । 

    পরের কারণে মরণেও সুখ; 

    সুখ সুখ করি কেঁদ না আর , 

    যতই কাঁদিবে , যতই ভাবিবে 

    ততই বাড়িবে হৃদয় ভার । 

    আপনারে লয়ে বিব্রত রহিতে 

    আসে নাই কেহ অবনী ‘ পরে , 

    সকলের তরে সকলে আমরা , 

    প্রত্যেকে মােরা পরের তরে ।

    Tag: সুখ কামিনী রায় কবিতা,  কবিতা সুখ,  Kobita Shuk Kamini Roy, সুখ কবিতা কামিনী রায়

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button