Bangla And English Grammar

Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ

Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ


   
   

       

      
          

    Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ 

    আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইংরেজি গ্রামারের Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করবো। 

    Gender কাকে বলে

    Gender-এর বাংলা অর্থ লিঙ্গ। Gender নির্দেশ করে কোন noun বা pronoun পুরুষ, স্ত্রী, ক্লীব না উভয় লিঙ্গ।

    Gender কত প্রকার ও কি কি

    Gender এর প্রকারভেদ : Gender চার প্রকার ।

    যথা :- 

    Masculine Gender (পুং-লিঙ্গ

    Feminine Gender (স্ত্রীলিঙ্গ) 

    Common Gender (উভয় লিঙ্গ)

    Neuter Gender (ক্লীবলিঙ্গ) 

    Masculine Gender (পুং-লিঙ্গ) কাকে বলে 

    Masculine Gender (পুং-লিঙ্গ):

    ————————–

     যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender বা পুং-লিঙ্গ বলে ।

    যেমন : Man, Father, Brother, Boy, Husband, Kamal, Jamal, Son, Uncle ইত্যাদি ।

    Feminine Gender (স্ত্রীলিঙ্গ) কাকে বলে 

    Feminine Gender (স্ত্রীলিঙ্গ) :

    ————————-

    যে noun বা pronoun নির্দেশ করে যে কোন প্রাণী স্ত্রী বা মেয়ে তাকে Feminine Gender বলে।

    Example:

    Mother (মাতা),Daughter (কণ্যা),Lioness (সিংহী)

    Common Gender (উভয় লিঙ্গ) কাকে বলে 

    Common Gender (উভয় লিঙ্গ):

    ———————–

    যে noun বা pronoun কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যেকোন অবস্থাকেই নির্দেশ করতে পারে তাকে Common Gender বলে।

    Example:

    They (তারা বা তাহারা),Teacher (শিক্ষক),Baby (শিশু)

    Neuter Gender (ক্লীবলিঙ্গ) কাকে বলে 

    Neuter Gender (ক্লীবলিঙ্গ) :

    ———————–

    যে noun কোন জড় বস্তুকে বোঝায় যার কোন পুরুষ বা স্ত্রী অবস্থা নেই তাকে Neuter Gender বলে।

    Example:

    Furniture (আসবাব পত্র)

    Book (বই)

    Computer (কম্পিউটার)

    Gender পরিবর্তন এর নিয়ম

    Rule 1:

    ———

    কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন –

    Masculine-Feminine

    Father-Mother

    Brother-Sister

    Husband-Wife

    King-Queen

    Fox-Vixen

    Dog-Bitch

    Male-Female

    Uncle-Aunt

    Wizard-Witch

    Bull-Cow

    Lord-Lady

    Sir Madam

    Tailor-Seamstress

    Papa-Mamma

    Rule 2 

    ——

    কতগুলো noun এর শেষে “ess” যুক্ত করে Feminine Gender করতে হয়। যেমন-

    Masculine Feminine

    Author Authoress

    Baron Baroness

    Count Countess

    Heir Heiress

    Peer Peeress

    Prophet Prophetess

    Steward Stewardess

    Manager Manageress

    God Goddess

    Priest Priestess

    Host Hostess

    Jew Jewess

    Lion Lioness

    Poet Poetess

    Rule 3

    ——-

    কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন –

    Masculine Feminine

    Actor Actress

    Conductor Conductress

    Hunter Huntress

    Instructor Instructress

    Songster Songstress

    Traitor Traitors

    Benefactor Benefactress

    Tiger Tigress

    Director  directress directress

    Tag:Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ, Masculine Gender (পুং-লিঙ্গ কাকে বলে, Feminine Gender (স্ত্রীলিঙ্গ) কাকে বলে,Common Gender (উভয় লিঙ্গ) কাকে বলে, Neuter Gender (ক্লীবলিঙ্গ) কাকে বলে 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button