আমাদের গ্রাম বন্দে আলী মিঞা কবিতা
কবিতা আমাদের গ্রাম
Kobita Amader Gram Bonde ali Miya
আমাদের গ্রাম
বন্দে আলী মিঞা
আমাদের ছােট গাঁয়ে ছােট ছােট ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর ।
পাড়ার সকল ছেলে মােরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই ।
হিংসা ও মারামারি কভু নাহি করি ,
পিতা – মাতা গুরুজনে সদা মােরা ডরি ।
আমাদের ছােট গ্রাম মায়ের সমান ,
আলাে দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি ,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি ।
আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন ,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন ।
সকালে সােনার রবি পূব দিকে ওঠে
পাখি ডাকে , বায়ু বয় , নানা ফুল ফোটে ।
Tag: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা কবিতা, কবিতা আমাদের গ্রাম, Kobita Amader Gram Bonde ali Miya

