Poem

দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা | কবিতা দুই তীরে | Kobita dui Tire Robindronath thakur

   
   

       

    দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর  কবিতা

    কবিতা দুই তীরে  

    Kobita dui Tire Robindronath thakur

    দুই তীরে

    রবীন্দ্রনাথ ঠাকুর 

    আমি ভালােবাসি আমার 

        নদীর বালুচর , 

    শরৎকালে যে নির্জনে 

        চকাচকির ঘর । 

    যেথায় ফুটে কাশ 

       তটের চারি পাশ , 

    শীতের দিনে বিদেশি সব 

       হাসের বসবাস । 

    কচ্ছপেরা ধীরে 

      রৌদ্র পােয় তীরে , 

    দু – একখানি জেলের ডিঙি 

       সন্ধ্যেবেলায় ভিড়ে ।

    তুমি ভালােবাস তােমার 

       ওই ও পারের বন , 

    যেথায় গাথা ঘনচ্ছায়া 

       পাতার আচ্ছাদন । 

    যেথায় বাকা গলি 

       নদীতে যায় চলি , 

    দুই ধারে ভরি বেণুবনের 

        শাখায় গলাগলি ।

    সকাল – সন্ধেবেলা 

       ঘাটে বধূর মেলা 

    ছেলের দল ঘটের জলে 

           ভাসে ভাসায় ভেলা।

    Tag: দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা , কবিতা দুই তীরে,  Kobita dui Tire Robindronath thakur

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button