Education Information

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ২০২৬ তারিখ, নিয়মাবলি | এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ কবে থেকে শুরু ও শেষ

 

   

       

    এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ কবে থেকে শুরু ও শেষ

    আবেদন করার তারিখ: ০৯/০২/২০২৬ খ্রি 

    আবেদনের শেষ তারিখ ১৫/০২/২০২৬খ্রি.

    এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ২০২৬ নিয়মাবলি 

    শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর < Space > বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

    উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে Message অপশনে RSC DHA 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

    উল্লেখ্য, পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের ১ম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC < Space > DHA <Space> Roll Number <Space> 174,176 লিখতে হবে।

    • প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০/- (তিনশত) টাকা।
    •  দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে। এক্ষেত্রে ২ পত্রের জন্য ৩০০/- (তিনশত) টাকা ফি প্রযোজ্য হবে।
    • ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।

    এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ২০২৬

    Tag:এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ২০২৬ তারিখ, নিয়মাবলি, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ কবে থেকে শুরু ও শেষ

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button