Education Information
শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র অর্থ বিতরণ কার্যক্রম শুরু ২০২৩
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে অধ্যয়নরত ৫৩ লাখ ৬০ হাজার ৬৩৯ জন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ২০২২-২০২৩ অর্থবছরের ২য় কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১১৯৯ কোটি ৯২ লাখ ৭১ হাজার ১২০ টাকা G2P পদ্ধতিতে BEFTN ব্যবস্থায় মোবাইল ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে।
একই সাথে স্নাতকোত্তর পর্যায়ের ২২ জন অনন্য মেধাবী শিক্ষার্থীর মাঝে “বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড- ২০২২” বাবদ প্রত্যেককে ৩ লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানটি ১১ জুন ২০২৩, রবিবার, সকাল ১০.০০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল হতে শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
