Bangla And English Grammar

ভাব সম্প্রসারণ – নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা?

ভাব সম্প্রসারণ - নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা, নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা বলতে কি বোঝায়, নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা উক্তিটি কেন করা হয়েছে, নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা English Translate

    নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা

    পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাষা প্রচলিত । তারপরও মাতৃভাষা ছাড়া অন্য কোনাে ভাষায় মনের ভাব প্রকাশে মানুষ স্বাচ্ছন্দ্যবােধ করে না । মনের ভাব সুন্দরভাবে সহজে প্রকাশ করতে পারে না । একমাত্র মাতৃভাষা দ্বারাই মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ও গভীর ভাবগুলাে সুন্দর , সাবলীল ও যথাযথভাবে প্রকাশ করা যায় । মাতৃভাষার সংযােগ মানুষের হৃদয়ের সাথে । 
    মানবমনের বিচিত্র অনুভূতি ও আবেগ প্রকাশ পায় ভাষার মাধ্যমে । এক এক দেশের এক এক জাতি বিভিন্ন ভাষায় মনের ভাব প্রকাশ করে । মানুষ প্রয়ােজনে বিদেশি ভাষা শিখলেও সেই ভাষাকে সে অন্তরের গভীরে লালন করতে পারে না । কারণ ছােটবেলা থেকে সে মায়ের মুখে যে বুলি শেখে সেটাই তার মাতৃভাষা বা স্বদেশি ভাষা । এ মাতৃভাষার মাধ্যমে মানুষ তার মনের আশা – আকাঙ্ক্ষা , সুখ – দুঃখ , আবেগ – অনুভূতি যেভাবে অন্যের কাছে প্রকাশ করতে পারে অন্য ভাষার সাহায্যে সে তা পারে না । 
    মাতৃভাষা মানুষের প্রাণের ভাষা , এ ভাষা জড়িয়ে আছে রক্তের সাথে । মানুষ বিদেশি ভাষায়ও মনের ভাব প্রকাশ করতে পারে । তবে এক্ষেত্রে প্রথমে মাতৃভাষায় অনুধাবন করে নিয়ে তারপর প্রকাশ করতে হয় । কিন্তু মাতৃভাষার মাধ্যমে মানুষ তার অন্তরের একান্ত অনুভূতিগুলাে যেভাবে অন্যের কাছে প্রকাশ করতে পারে অন্য কোনাে ভাষা দ্বারা তা সম্ভব নয় । তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন , “ আগে চাই মাতৃভাষার গাঁথুনি , তারপর ইংরেজি শেখার পত্তন । 
    মাতৃভাষার মাধ্যমে শিশুর বিকাশ সহজ হয় । শিশুর কচি মনে মায়ের ভাষার প্রভাব বেশি থাকে । যার কারণে তার উপলব্ধি জ্ঞান ও প্রকাশক্ষমতা দ্রুত বৃদ্ধি লাভ করে । বিদেশি ভাষাতে মনের ভাব প্রকাশ করা যায় না , এমন নয় । তবে মাতৃভাষার মতাে সুন্দর ও সাবলীলভাবে করা যায় না । মা , মাটি ও মাতৃভাষা এক সূত্রে গাঁথা । মাতৃভাষা রক্ষা করার জন্য বীর বাঙালি রক্ত দিতেও দ্বিধা করেনি । 
    তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি । মাতৃভাষা মানবমনের সম্পূর্ণ আশা – আকাঙ্ক্ষা প্রকাশ করার সবচেয়ে উপযুক্ত বাহন । তা মনের সকল আবেগ , অনুভূতি , উপলব্ধিকে সবচেয়ে ভালােভাবে প্রকাশের ক্ষমতা রাখে ।
    Tag: ভাব সম্প্রসারণ – নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা, নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা বলতে কি বোঝায়, নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা উক্তিটি কেন করা হয়েছে, নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা English Translate 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button