Islamic Article

লাইলাতুল কদরের এক রাতের ইবাদত কত দিনের ইবাদতের চেয়েও উত্তম

 

লাইলাতুল কদরের এক রাতের ইবাদত কত দিনের ইবাদতের চেয়েও উত্তম

   

       

    লাইলাতুল কদরের এক রাতের ইবাদত কত দিনের ইবাদতের চেয়েও উত্তম

    মহিমান্বিত ও মর্যাদার এ রাতকে কোরআনুল কারিমে ‘লাইলাতুল কদর’ বলা হয়েছে। আল্লাহ তাআলা ‘সুরাতুল কদর’ নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করেছেন। এ সুরায় পবিত্র রাতের ফজিলত ও বরকতের বর্ণনা ওঠে এসেছে। এ সুরায় আল্লাহ তাআলা ঘোষণা করেন-

    ‘নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জান? শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। শান্তিই শান্তি, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।’ (সুরা আল-কদর)

    لَیۡلَۃُ  الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ  مِّنۡ  اَلۡفِ شَہۡرٍ ؕ﴿ؔ۳﴾

    মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ, এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। আর হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়। উম্মতে মুহাম্মাদিয়ার উপর কত বড় আল্লাহর অনুগ্রহ যে, তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুষ্কালে অধিকাধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করেছেন।

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button