হায় ঋষি – দরবেশ , বুকের মানিকে
হায় ঋষি – দরবেশ , বুকের মানিকে বুকে ধরে তুমি খোজ তারে দেশ – দেশ ?
সৃষ্টি রয়েছে তােমা পানে চেয়ে তুমি আছ চোখ বুজে,
স্রষ্টারে খোঁজ— আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ।
ইচ্ছা – অন্ধ ! আখি খােলাে , দেখ দর্পণে নিজ – কায়া ,
দেখিবে , তােমারি সব অবয়বে পড়েছে তাহার ছায়া । শিহরি উঠো না ,
শাস্ত্রবিদেরে করাে নাক বীর ভয় ।
তাহারা খােদার খাে প্রাইভেট সেক্রেটারী ‘ ত নয় !
সকলের মাঝে প্রকাশ তাঁহার , সকলের মাঝে তিনি !
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি !
সারমর্ম : স্রষ্টা অদৃশ্য , কিন্তু তিনি তাঁর সৃষ্ট সকল জীবের মধ্যেই বিরাজমান । স্রষ্টাকে পাওয়া যায় নি কৃতকর্মের মধ্যে , জীবকে ভালােবাসার মাধ্যমে । যে সাধক স্রষ্টাকে খুঁজে চলেছে , তিনি জানেন না সই তাঁর মধ্যেই রয়েছেন । যে নিজেকে সঠিকভাবে বুঝতে পারে সেই স্রষ্টাকে বুঝতে পারে ।
Tag: সারমর্ম – হায় ঋষি – দরবেশ , বুকের মানিকে, হায় ঋষি – দরবেশ , বুকের মানিকে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

