Poem

আমাদের গ্রাম বন্দে আলী মিঞা কবিতা | কবিতা আমাদের গ্রাম | Kobita Amader Gram Bonde ali Miya

   
   

       

    আমাদের গ্রাম বন্দে আলী মিঞা কবিতা  

    কবিতা আমাদের গ্রাম  

    Kobita Amader Gram Bonde ali Miya

    আমাদের গ্রাম  

    বন্দে আলী মিঞা 
    আমাদের ছােট গাঁয়ে ছােট ছােট ঘর  
    থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর । 
    পাড়ার সকল ছেলে মােরা ভাই ভাই 
    একসাথে খেলি আর পাঠশালে যাই । 
    হিংসা ও মারামারি কভু নাহি করি , 
    পিতা – মাতা গুরুজনে সদা মােরা ডরি । 
    আমাদের ছােট গ্রাম মায়ের সমান , 
    আলাে দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ । 
    মাঠভরা ধান আর জলভরা দিঘি , 
    চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি । 
    আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন , 
    মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন । 
    সকালে সােনার রবি পূব দিকে ওঠে 
    পাখি ডাকে , বায়ু বয় , নানা ফুল ফোটে ।
    Tag: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা কবিতা,  কবিতা আমাদের গ্রাম,  Kobita Amader Gram Bonde ali Miya

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button