Poem

সংকল্প কাজী নজরুল ইসলাম কবিতা | কবিতা সংকল্প | Kobita Songkolpo Kazi Nuzrul Islam

   
   

       

    সংকল্প কাজী নজরুল ইসলাম কবিতা  

    কবিতা সংকল্প  

    Kobita Songkolpo Kazi Nuzrul Islam

    সংকল্প কবিতা আবৃত্তি

    সংকল্প

    কাজী নজরুল ইসলাম 

    থাকব না কো বদ্ধ ঘরে 

                দেখব এবার জগৎটাকে- 

    কেমন করে ঘুরছে মানুষ 

                    যুগান্তরের ঘূর্ণিপাকে । 

    দেশ হতে দেশ দেশন্তরে 

                     ছুটছে তারা কেমন করে , 

    কিসের নেশায় কেমন করে 

                     মরছে যে বীর লাখে লাখে ,

    কিসের আশায় করছে তারা 

                     বরুণ মরণ – যন্ত্রণাকে। 

    হাউই চড়ে চায় যেতে কে 

                    চন্দ্রলােকের অচিনপুরে ; 

    শুনব আমি , ইঙ্গিত কোন

                     মঙ্গল হতে আসছে উড়ে ৷ 

    পাতাল ফেড়ে নামব নিচে 

                     উঠব আর আকাশ ফুড়ে ; 

    বিশ্ব-জগৎ দেখব আমি

                    আপন হাতে মুঠোয় পুরে ৷

    Tag: সংকল্প কাজী নজরুল ইসলাম কবিতা,  কবিতা সংকল্প,  Kobita Songkolpo Kazi Nuzrul Islam, সংকল্প কবিতা আবৃত্তি, সংকল্প কবিতা লিরিক্স

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button