Assignment Question And Solution

৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির/শ্রেণীর ১৯তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২৬ | ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর/সমাধান ২০২৬ ইসলাম ও নৈতিক শিক্ষা || Class 6 Assignment answer 2026 Islam and moral education 19week PDF

    ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির/শ্রেণীর ১৯তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২৬

      

    তারিখঃ ০৬ অক্টোবর , ২০২৬ 

    বরাবর , 

    প্রধান শিক্ষক ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় 

    ঝিনাইদহ । 

    বিষয়ঃ আখলাকে হামিদা এর উপর প্রতিবেদন 

    জনাব , 

    বিনীত নিবেদন এই যে , আপনার আদেশ মোতাবেক তারিখঃ ০৫ অক্টোবর , ২০২৬ অনুসারে আখলাকে হামিদা এর উপর প্রতিবেদনটি নিম্নে পেশ করছি ।

    আখলাক আরবি শব্দ খুলুকুন এর বহুবচন । যার অর্থ চরিত্র বা স্বভাব । ইসলামি শাস্ত্র ও আইন অনুযায়ী আখলাক দুই প্রকার । যথা : 

    • আখলাকে হামিদাহ 

    • আখলাকে যামিমা 

    আখলাকে হামিদাহঃ 

    মানব জীবনের উত্তম গুণাবলিকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় চরিত্র বলে । যেমন – ধৈর্য , সততা , দেশপ্রেম , সমাজসেবা প্রভৃতি । 

    আমার ভিতরে আখলাকে হামিদার যে গুণগুলো বিদ্যমানঃ 

    • সর্বদা সত্য কথা বলি  

    • সময়ের কাজ সময়ে সম্পন্ন করি

    ★বড়দের সম্মান করে চলি 

    • কারো ক্ষতি করি না 

    ★অন্যের সম্পদে তার অনুমতি ছাড়া হাত দেই না 

    • বাবা – মার কথা মেনে চলি 

    • বাবা মার সাথে সদ্ব্যবহার করি 

    ★ধর্মীয় অনুশাসন মেনে চলি 

    ★সৃষ্টিকর্তাকে ভয় করি 

    ■ ওয়াদা রক্ষা করি  

    ■ দুঃস্থদের সাহায্য করি  

    ★পরিষ্কার পরিচ্ছন্ন থাকি

     পিতা মাতার প্রতি করণীয় পাচটি আচরণঃ 

    ১। পিতা – মাতার প্রতি সদ্ব্যবহারঃ

    আমি আমার পিতা – মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করি না । তাদের সাথে সর্বদা সৎ ব্যবহার করি । পিতা – মাতা আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদেরকে অনেক কষ্ট করে লালন – পালন করেন যে কারণে তাদের সাথে সদ্ব্যবহার করা উচিত । 

    ২। পিতা – মাতার আদেশ – নিষেধ মেনে চলাঃ 

    পিতা – মাতা সর্বদায় তাদের সন্তানের মঙ্গল কামনা করেন । তারা কোন কিছু থেকে নিষেধ করলে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করেন এবং কোন বিষয়ে আদেশ দিলে সন্তানের মঙ্গলের জন্যই আদেশ দেন ৷ এই , কারণে আমি সর্বদা তাদের আদেশ মেনে চলার চেষ্টা করি ।

    ৩।পিতা – মাতার কাজে সাহায্য করাঃ 

    পিতা – মাতা ও সন্তানের মঙ্গল এর কথা ভেবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে । আমি যদি সুযোগ পাই তাহলে তাদের ছোটখাটো কাজে সাহায্য করার চেষ্টা করি , যাতে তাদের কষ্ট কম হয় ।

    ৪।পিতা – মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়াঃ 

    পিতা – মাতা পৃথিবীতে সন্তানের সবথেকে আপনজন । তাদেরকে সম্মান করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যে কোন সন্তানের জন্য অত্যাবশ্যকীয় । তাই আমি আমার পিতা – মাতাকে শ্রদ্ধা করি । 

    ৫। পিতা মাতার সেবা করাঃ 

    একজন সন্তান অসুস্থ হলে পিতা – মাতা হয়ে পড়ে এবং তাদের সর্বোচ্চ সেবা করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন । তাই যখন পিতা মাতা অস্থির হয়ে মাতা অসুস্থ হয় তখন আমি তাদের সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করি। 

    আত্মীয় স্বজনের প্রতি করণীয় ৫ টি আচরণঃ 

    ১. যোগাযাগ রক্ষা করা : আত্মীয়রা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে । এমনকি কেউ বিচ্ছিন্ন থাকলেও তার সঙ্গে অন্যরা যোগাযোগ রক্ষা করবে । রাসুলুল্লাহ ( সা . ) বলেন , ‘ … প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই যে ব্যক্তি তার আত্মীয় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সে তা রক্ষা করে চলে । ‘ (সহিহ বুখারি , হাদিস : ৫৯৯১)

    ২. ভালো আচরণ করা : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে , ‘ মা – বাবার সঙ্গে উত্তম আচরণ করো , আর উত্তম আচরণ করো নিকটাত্মীয়ের সঙ্গে । ‘ ( সুরা : নিসা , আয়াত : ৩৬ )

    ৩. অভাবগ্রস্ত হলে সহযোগিতা করা : অভাবগ্রস্ত আত্মীয় – স্বজনের সহযোগিতার তাগিদ দিয়ে রাসুলুল্লাহ ( সা . ) বলেন , ‘ কোনো মিসকিনকে সহযোগিতা করলে দুটি দান করলে শুধু দানের সওয়াব আর আত্মীয়কে সওয়াব — দান ও আত্মীয়তা রক্ষা । ‘ ( সুনানে নাসায়ি , হাদিস : ২৭৮২ )

    ৪. মেহমানদারি করা : মেহমানদারি সাধারণ মুসলমানের অধিকার । আত্মীয় হলে তা আরো দৃঢ় হয় । রাসুলুল্লাহ ( সা . ) বলেছেন , ‘ যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে । ‘ ( সহিহ বুখারি , হাদিস : ৬১৩৮ ) 

    ৫. অসুস্থ হলে সেবা করা : আত্মীয় – স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং খোঁজখবর নেওয়া আবশ্যক । কেননা রাসুলুল্লাহ ( সা . ) বলেছেন , ‘ ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাও , রোগীর শুশ্ৰূষা করো এবং বন্দিদের মুক্ত করো । ‘ ( সহিহ বুখারি , হাদিস : ৫৩৭৩ ) ।

    প্রতিবেদক এর নাম ও ঠিকানাঃ 

    ” ক ” 

    ৬ ষ্ঠ শ্রেণী , রোলঃ ০১ 

    ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় , ঝিনাইদহ । 

    প্রতিবেদন তৈরির তারিখঃ ০৬ অক্টোবর ২০২৬ 

    প্রতিবেদন তৈরির সময়ঃ রাত ৯ টা

    ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর/সমাধান ২০২৬ ইসলাম ও নৈতিক শিক্ষা  

    Class 6 Assignment answer 2026 Islam and moral education 19week PDF

    Tag: ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির/শ্রেণীর ১৯তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২৬,  ৬ষ্ট/ষষ্ঠ শ্রেণির ১৯তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর/সমাধান ২০২৬ ইসলাম ও নৈতিক শিক্ষা,  Class 6 Assignment answer 2026 Islam and moral education 19week PDF

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button