Bangla And English Grammar

সারমর্ম – শৈশবে সদুপদেশ যাহার না রােচে

    শৈশবে সদুপদেশ যাহার না রােচে

    শৈশবে সদুপদেশ যাহার না রােচে , 
    জীবনে তাহার কভু মূর্খতা না ঘােচে । 
    চৈত্র মাসে চাষ দিয়া না বােনে বৈশাখে , 
    কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে ? 
    সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম , 
    ফল চাহে , সেও অতি নির্বোধ অধম । 
    খেয়া তরী চলে গেলে বসে থাকে তীরে। 
    কিসে পার হবে , তরী না আসিলে ফিরে ? 
    সারমর্ম : জীবনকে সার্থক ও সুন্দর করতে হলে চাই নৈতিকতা শিক্ষা , গুরুজনের সদুপদেশ মানা এবং সময়ের কাজ সময়ে করা । শৈশবই সৎ ও ভালাে কাজের অভ্যাস গড়ে তােলার উপযুক্ত সময় । সেইসঙ্গে অভ্যাস করতে হবে সময় ও সুযােগের সদ্ব্যবহারের । কারণ সময় ও সুযােগ একবার চলে গেলে আর ফিরে আসে না ।
    Tag: সারমর্ম – শৈশবে সদুপদেশ যাহার না রােচে, শৈশবে সদুপদেশ যাহার না রােচে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button