Bangla And English Grammar

ভাব সম্প্রসারণ – পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু’ধারে আছে মোর দেবালয়‌‌‌

ভাব সম্প্রসারণ - পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু'ধারে আছে মোর দেবালয়, পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু'ধারে আছে মোর দেবালয় বলতে কি বোঝায়, পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু'ধারে আছে মোর দেবালয় উক্তিটি কেন করা হয়েছে, পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু'ধারে আছে মোর দেবালয় English Translate

    পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু’ধারে আছে মোর দেবালয়‌‌‌

    দেবতাকে পাওয়ার জন্য দূরের পথে না গিয়ে বরং জীবনের চারপাশে সন্ধান করলেই দেবতার সন্ধান পাওয়া সম্ভব । কেননা তিনি জীবের চারপাশের পরিমণ্ডলেই অবস্থান করে থাকেন । দেবতাকে পাওয়ার আশায় অনেকেই অসীমের পানে ধ্যানমান থাকেন । সংসারের সকল মায়া – মমতা ছিন্ন করে তীর্থে তীর্থে ঘুরে বেড়ান দেবতার সন্তুষ্টির জন্য । 
    তারা ভুলে যান সৃষ্টির মাঝেই বাস করেন জগৎস্বামী । এ সহজ সত্য উপলব্ধি করতে না পেরে তারা মূলত জীবনের মূল্যবান সময়ই শুধু ব্যয় করেন । স্রষ্টার প্রিয় হলাে মানুষ । তাঁর করুণা , প্রেরণা , ভালােবাসা সবই মানুষকে কেন্দ্র করে । জগতের প্রতিটি মানুষের প্রতি তার প্রেম ও সহানুভূতি সমান । মানুষের তরেই তিনি অসীম ও প্রেমময় । 
    সুতরাং স্রষ্টাকে পেতে হলে ভালােবাসতে হবে মানুষকে । কালে কালে মহামানবেরা এ সত্য প্রচার করে গেছেন । তাদের সবকিছু দিয়ে তারা ভালােবেসেছেন । মানুষকে , সেবা ও সংগ্রাম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন মানুষের অধিকার ও মর্যাদাকে । অতএব ইট – পাথরের দেবালয়ে কিংবা অসীমের পানে দেবতার সন্ধান না করে সৃষ্টির মাঝেই দেবতার অস্তিত্ব উপলব্ধির চেষ্টা করা উচিত । নিরালোেক নয় , দিব্যলােকেই তাঁর অবস্থান । 
    মানুষের কর্মে , সুখে – দুঃখে , হাসি – কান্নায় তিনি একাকার হয়ে আছেন । সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে অসহায় মানুষের মধ্যেই তাকে খুঁজে পাওয়া যায় । সুতরাং মানুষকে ভালােবাসলেই স্রষ্টাকে খুশি করা যায় । দেবতার পরমপ্রিয় সৃষ্টি মানুষ । মানুষের মধ্যেই দেবতার বাস । তাই দেবতাকে পাওয়ার জন্য মানুষকে ভালােবাসাই যথেষ্ট , তার জন্য পথে পথে ঘুরে তীর্থের প্রয়ােজন নেই ।
    Tag: ভাব সম্প্রসারণ – পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু’ধারে আছে মোর দেবালয়, পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু’ধারে আছে মোর দেবালয় বলতে কি বোঝায়, পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু’ধারে আছে মোর দেবালয় উক্তিটি কেন করা হয়েছে, পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দু’ধারে আছে মোর দেবালয় English Translate 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button