Poem

আসমানি জসীমউদ্দিন কবিতা | কবিতা আসমানি | Kobita Asmani Josim Uddin

   
   

       

    আসমানি জসীমউদ্দিন কবিতা  

    কবিতা আসমানি  

    Kobita Asmani Josim Uddin

    আসমানি 

    জসীমউদ্দীন 

    আসমানিরে দেখতে যদি তােমরা সবে চাও , 

    রহিমদ্দির ছােট্ট বাড়ি রসুলপুরে যাও । 

    বাড়ি তাে নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি , 

    একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি । 

    একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে , 

    তারি তলে আসমানিরা থাকে বছর ভরে । 

    পেটটি ভরে পায় না খেতে , বুকের ক’খান হাড় , 

    সাক্ষী দেছে অনাহারে দিন গেছে তার । 

    মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ – রাশি , 

    থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি । 

    পরনে তার শতেক তালির শতেক হেঁড়া বাস , 

    সােনালি তার গার বরনের করছে উপহাস । 

    ভোমর – কালাে চোখ দুটিতে নাই কৌতুক – হাসি , 

    সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি । 

    বাঁশির মতাে সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে , 

    হয়নি সুযােগ লয় যে সে – সুর গানের সুরে বেঁধে 

    আসমানিদের বাড়ির ধারে পথ – পুকুর ভরে , 

    ব্যাঙের ছানা শ্যাওলা – পানা কিল – বিল – বিল করে । 

    ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে , 

    সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে । 

    পেটটি তাহার ফুলছে পিলেয় , নিতুই যে জ্বর তার , 

    বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর ।

    Tag: আসমানি জসীমউদ্দিন কবিতা,  কবিতা আসমানি,  Kobita Asmani Josim Uddin

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button