Islamic Article

শবে মেরাজ ২০২৬ তারিখ,নামাজ,কত রাকাত,নিয়ম,নিয়ত,দোয়া,আমল,রোজা -ইসলাম কি বলে?

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্দ আজ পবিত্র শবে মেরাজ। মেরাজের রাতে আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রাসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সা. এক রাতে ঊর্ধ্বজগতে ভ্রমণ করেছিলেন তাই সেই রাতকে শবে মেরাজ বলা হয়।আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল মেরাজ। এই মেরাজের রাত নিয়ে আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত রয়েছে। এই নিয়ে ইসলাম কি বলে আসুন জেনে নেই।

    শবে মেরাজ কত তারিখে?

    • শবে মেরাজ ৮ ফেব্রুয়ারী ২০২৬ রোজ বৃহ:বার পালিত হবে।

    শবে মেরাজের নামাজ কত রাকাত নিয়ম ও নিয়ত

    শবে মেরাজ উপলক্ষ্যে বিশেষ কোনো নামাজ ও রোজার বিধান ইসলামি শরিয়তে নেই। এ ব্যাপারে আল্লামা ইবনে রজব হাম্বলি রহ. লাতায়েফ ও মাআরেফ গ্রন্থে বলেন, রজব মাসের সঙ্গে সম্পর্কিত বিশেষ কোনো নামাজ নেই। রজব মাসের প্রথম জুমায় সালাতুর রাগায়েব প্রসঙ্গে যে-সব হাদিস বর্ণিত হয়েছে সেগুলো ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।

    আলেমদের মতে, শবে মেরাজ উপলক্ষ্যে নামাজ বিদআত। পরবর্তী যুগের আলেমগণের মধ্যে যারা এই মত ব্যক্ত করেছেন তাদের মধ্যে রয়েছেন আবু ইসমাঈল আনসারি, আবু বকর সামআনি, আবুল ফযল ইবনে নাসির ও আবুল ফারায ইবনে জাওযি রহ.সহ আরও অনেক আলেম। 

    পূর্ববর্তী যুগের আলেমগণ এ ব্যাপারে আলোকপাত করেননি। কেননা এই বিদআত হিজরি চতুর্থ শতাব্দীর পর প্রকাশ পেয়েছে। নবী করিম সা. এবং সাহাবায়ে কেরাম থেকে রজব মাসের রোজা সম্পর্কেও বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত নেই।

    শবে মিরাজ উপলক্ষ্যে সুনির্দিষ্ট কোনো নামাজ আল্লাহর রাসুলের হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের আমলের মাধ্যমে অথবা তাবেয়িদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এ রাতের কোনো ইবাদত আল্লাহর রাসুলের কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি।

    শবে মেরাজের রোজা কবে?

    শবে মেরাজ উপলক্ষ্যে নফল রোজা রাখার কোনো বর্ণনা কোরআন-হাদিসের কোথাও নেই। আল্লাহর রাসুল ও তার অনুসারীরা এই দিনে বিশেষভাবে কোনো রোজা রেখেছেন এমনে কোনো বর্ণনা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তাই এই দিনে শবে মেরাজ উপলক্ষ্যে রোজা রাখা কোনো ইবাদত হিসেবে গণ্য হবে না।

    শবে মেরাজ একটি কোরআনিক মহাসত্য। এটি ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। নবী জীবনের অনন্য গৌরব ও শ্রেষ্ঠত্ব। এর বিশেষ কোনো আমল, রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই। মুমিনগণ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত বন্দেগী ও নেক আমল করতে পারেন।

    Tag: শবে মেরাজ ২০২৬ তারিখ,নামাজ,ত রাকাত,নিয়ম,নিয়ত,দোয়া,আমল 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button