Poem

নেমন্তন্ন অন্নদাশঙ্কর রায় কবিতা | কবিতা নেমন্তন্ন | Kobita Nemontonno Onnodasonkor Ray

   
   

       

    নেমন্তন্ন অন্নদাশঙ্কর রায় কবিতা  

    কবিতা নেমন্তন্ন  

    Kobita Nemontonno Onnodasonkor Ray

    নেমন্তন্ন 

    অন্নদাশঙ্কর রায় 

    যাচ্ছ কোথা ?

    চাংড়িপােতা । 

    কিসের জন্য ? 

    নেমন্তন্ন । 

    বিয়ের বুঝি ?

    না, বাবুজি । 

    কিসের তবে ? 

    ভজন হবে । 

    শুধুই ভজন ? প্রসাদ 

    ভোজন । 

    কেমন প্রসাদ । 

    যা খেতে সাধ । 

    কি খেতে চাও ? 

    ছানার পােলাও ।

    ইচ্ছে কী আর ? 

    সরপুরিয়ার । 

    আঃ কী আয়েস । 

    রাবড়ি পায়েস । 

    এই কেবলি ? 

    ক্ষীর কদলী । 

    বাঃ কী ফলার। 

    সবরি কলার । 

    এবার থামাে । 

    ফজলি আমও । 

    আমিও যাই ? 

    না, মশাই ।

    Tag: নেমন্তন্ন অন্নদাশঙ্কর রায় কবিতা,  কবিতা নেমন্তন্ন,  Kobita Nemontonno Onnodasokor Ray, নেমন্তন্ন কবিতা Lyrics 

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button